1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

দুর্নীতিবিরোধী অভিযানকে সমর্থন জানালেন জিএম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযানকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার নিজ দলের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি এই অভিযানের সর্বাত্মক সমর্থন করে।

আজ রবিবার জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে এমন কাজ করতে হবে, যে কাজে জনগণ আমাদের ওপর আস্থা রাখবে ও বিশ্বাস করবে। সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী, সুসংগঠিত, শৃঙ্খলিত ও একত্রিতভাবে কাজ করলে মানুষের আস্থা অর্জনে আমরা সক্ষম হবো।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা পল্লীবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করবো। সেই লক্ষ্যেই বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে এবং প্রতিটি জেলায় সমস্যার সমাধান করার জন্য আলাপ-আলোচনার ভিত্তিতে জেলা কমিটিকে শক্তিশালী ও সুসংগঠিত করে নতুন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে।

খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব সুনীল শুভ রায়।

সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সরু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ