1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

কাতারের পথে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ মে, ২০১২
  • ১৩০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনের সরকারি সফরে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ কাতার যাচ্ছেন।

কাতারের রাজধানী দোহায় ২৯ থেকে ৩১ মে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও মুসলিম দেশগুলোর যৌথ আয়োজনের একটি আন্তর্জাতিক ফোরামের সম্মেলনে তিনি অংশ নেবেন।

মুসলিম বিশ্ব ও যুক্তরাষ্ট্রের রাজনীতিক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে এ ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার এ তথ্য জানান।

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশে ঢাকা ছেড়ে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৬ সদস্যের একটি  প্রতিনিধিদল রয়েছে।

স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি রিজ কার্লটন হোটেলে যাবেন। সফরকালে তিনি এ হোটেলেই থাকবেন। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শেখ হাসিনা।

৩০ মে বিকেলে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ