1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

শেখ হাসিনা-মোদি বৈঠক ৫ অক্টোবর দিল্লিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০ Time View

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ৩-৬ অক্টোবর তার প্রথম ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রবিবার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৩-৪ অক্টোবর ইনডিয়ান ইকোনমিক ফোরামে যোগ দেবেন। এর পর তিনি ৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর এ দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ বেশ কিছু বিষয উত্থাপন করবে।’ তবে তিনি নির্দিষ্ট কোনো বিষয়ের কথা জানাননি।
এর আগে ড. মোমেন জানিয়েছিলেন, চলতি মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংক্ষিপ্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলন কক্ষে চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের দেওয়া এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র তথ্য মতে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া স্পেক্টেটর ইনডেক্স-২০১৯ বলেছে, ২০০৯ সাল থেকে গত ১০ বছরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে শীর্ষ স্থান দখল করেছে।
গত দশ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হার ধরে রাখতে পারাটাই আমাদের প্রধান সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৬-১৯৯০ পর্যন্ত বাংলাদেশের গড় অর্থনেতিক প্রবৃদ্ধি ছিল ৩.২ শতাংশ। যা গত ১০ বছরে হলো ৬.৮ শতাংশ। এটি বিস্ময়কর।
প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তাদের জন্য একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের ৩৪টি পরিসেবা প্রদানের জন্য মন্ত্রণালয় ‘দূতাবাস’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে।
মোমেন বলেন, বিদেশে সকল বাংলাদেশ দূতাবাসকে সংশ্লিষ্ট দেশে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রবাসীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি।
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যু করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সহজ ও ঝামেলামুক্ত সেবা প্রদান নিশ্চিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
খবর বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ