1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিব ইয়াসমিন বেগমের দায়িত্ব গ্রহণ বিপিএল স্থগিতের খবর জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের মানুষের মাথাপিছু ঋণ কত জানালেন অর্থমন্ত্রী ১ দফার হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল : পানিসম্পদমন্ত্রী ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার মৌসুমের প্রথম হার দেখল রোনালদোরা

আবার সৌদি আরব সফরে যাচ্ছেন ইমরান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮ Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চলতি মাসের শেষ দিকে সৌদি আরব সফর করবেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম এই খবর দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান ইতিমধ্যে দুবার সৌদি আরব সফর করেছেন। আসন্নটি হবে তাঁর তৃতীয় সফর।

পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের খবরে বলা হয়, প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন ইমরান খান। তার আগে তিনি সৌদি আরব সফর করবেন।

গণমাধ্যমের খবরে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের দেশটিতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রাজা আলী ইজাজের সঙ্গে ইমরান খানের সম্ভাব্য সফর নিয়ে রিয়াদে আলোচনা করেন।

ইমরান খান বলেছেন, তিনি তাঁর বক্তব্যে কাশ্মীর ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।

গত মাসে ভারত দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে। জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করে। মোদি সরকারের এই পদক্ষেপের পর থেকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর ইস্যুটিকে ভারত তাদের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলছে।

গত জুন মাসে সবশেষ সৌদি আরব সফরে যান ইমরান খান। প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি প্রথমবারের মতো সৌদি আরব সফর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ