1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

অ্যাভেঞ্জার্স এন্ডগেমের রেকর্ড ভেঙে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে সাহো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৮৫ Time View

শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের কাউন্টডাউন। আগামী ৩০ অগস্টই মুক্তি পেতে চলেছে প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি। আর শুরুতেই বক্স অফিসের রেকর্ড ভাঙার ইঙ্গিত দিয়েই রাখছে অ্যাকশনে ভরপুর এই ছবি।

ট্রেন্ড অ্যানালিস্টদের অনুমান, Avengers: Endgame এবং কবির সিং-কে পেছনে ফেলে দেবে প্রভাসের ছবি। আরও একবার ফিরে আসতে চলেছে বাহুবলীর বক্স অফিস সাফল্যের ছবি। তামিল, তেলুগু এবং মালয়লামের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে সাহো। ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহারের মতে, প্রথম দিনেই হিন্দি ভাষায় সাহো ব্যবসা করতে পারে ১৫ থেকে ২০ কোটি টাকা। জানালেন, ট্রেলার মুক্তির পর থেকে মানুষের মধ্যে এই ছবি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। তাছাড়া প্রভাস এবং শ্রদ্ধার বড় ফ্যান ফলোয়িং রয়েছে।

দক্ষিণ ভারতে এই ছবির মুক্তি নিয়েও যথেষ্ট আশাবাদী গিরিশ জোহার। জানালেন তেলুগুতে প্রথম দিনে ব্যবসা ৩৫ কোটির আসপাশে হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই তামিলে ১৫ কোটি এবং মালয়লামে ৩ থেকে ৫ কোটিটাকার ব্যবসা করতে পারে এই ছবি। সব ভাষা মিলিয়ে সারা দেশে প্রথম দিনে ৬০ থেকে ৭০ কোটি টাকার ব্যবসা করবে বলেই আশাবাদী তিনি।

সারা দেশে ৫ থেকে ৬ হাজার স্ক্রিনে মুক্তি পাবে সাহো। তারমধ্যে হিন্দি ভাষায় মুক্তি পাবে ৩৫০০ স্ক্রিনে। বিদেশের বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় এক থেকে দু’হাজার স্ক্রিনে দেখানো হবে এই ছবি। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও এই ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, চাঙ্কি পান্ডে, অরুণ বিজয়, মন্দিরা বেদী এবং মহেশ মঞ্জারেকরকে। এইসময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ