1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পর্যটন খাতে বছরে মালয়েশিয়ার আয় দুই হাজার কোটি ডলার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১২
  • ১২৪ Time View

মালয়েশিয়ার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্থান লাভ করেছে পর্যটন। দেশটির অর্থনীতিতে পর্যটন খাতের অবদান বার্ষিক প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলার। পর্যটক আগমনের পরিসংখ্যান বিবেচনায় মালয়েশিয়া বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে নবম।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পর্যটন বিষয়ক সেমিনারে এ তথ্য উঠে আসে। মালয়েশিয়াকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী প্রচারের কাজে নিয়োজিত সংস্থা ট্যুরিজম মালয়েশিয়া এ সেমিনারের আয়োজন করে।

বহির্গামী পর্যটন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন। সোনারগাঁও হোটেলে বর্তমানে মালয়েশিয় পণ্য ও সেবা প্রদর্শনী- রবি এক্সপো মালয়েশিয়া এবং মালয়েশীয় খাদ্য ও সংস্কৃতি উৎসব চলছে। এর পাশাপাশি শুক্রবার এ সেমিনারের আয়োজন করা হয়।   ট্যুরিজম মালয়েশিয়ার পরিচালক, দক্ষিণ এশিয়া, পশ্চিম আফ্রিকা ও আফ্রিকা জুলফিকলি মোহাম্মদ সাঈদ, ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কর্মসূচির পক্ষে অওবেলার মহাব্যবস্থাপক ভিনসেন্ট ফং, মালয়েশিয়া হেলথ কাউন্সিলের প্রধান নির্বাহী মেরী অং লাই লিন, মালয়েশিয়ান গলফ ট্যুরিজম অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ক্রিস সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ট্যুরিজম মালয়েশিয়ার মনসুরুল আলম চৌধুরী জামি।

সেমিনারে বক্তারা পর্যটন গন্তব্য হিসেবে মালয়েশিয়ার অগ্রগণ্যতার কারণ ব্যাখ্যা করেন। তারা মালয়েশিয়ার বিভিন্ন নতুন পর্যটন আকর্ষণ, পর্যটকবান্ধব নীতিমালা, ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কর্মসূচির বিভিন্ন আকর্ষণীয় দিক, স্বাস্থ্যসেবা খাতে দেশটির অভূতপূর্ব অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ