1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

মা হওয়ার পর ২৬ কেজি ওজন কমিয়েছেন সানিয়া মির্জা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৪০ Time View

টেনিস কোর্ট থেকে সাময়িক বিরতি নিয়ে পৃথিবীর সবচেয়ে সেরা মাতৃত্বের অনুভূতি পেয়েছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। আগামী বছরের জানুয়ারি থেকে আবারও তাকে টেনিস কোর্টে দেখা যেতে পারে। এজন্য তিনি ইতিমধ্যেই ২৬ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। সানিয়া মির্জার দাবি, টেনিস জীবনে তার কোনো লক্ষ্যপূরণ বাকি নেই। আসন্ন নতুন ইনিংস নিয়ে তার কোনো প্রত্যাশাও নেই। তবে নতুন শুরুর পরে যে সাফল্য পাবেন, সানিয়ার কথায় সেটা হবে ‘বোনাস’।

প্রায় ২ বছর ধরে টেনিস কোর্টের বাইরে আছেন ৩২ বছর বয়সী সানিয়া। সন্তানের জন্ম দেওয়ার জন্য টেনিস থেকে ছুটি নেওয়ার আগে তিনি ৬টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাব জিতেছেন। সঙ্গে ৩টি মিক্সড ডাবলস ট্রফি। এক সাক্ষাৎকারে গর্বিত সানিয়া বলেছেন, ‘টেনিস খেলা শুরুর সময় অনেক স্বপ্নই দেখতাম। বলতে পারেন তার সবই সত্যি হয়েছে। তাই সামনের দিকে তাকিয়ে মনে হয়, এবার ভালো যা হবে তা আমার কাছে বোনাস। আগে ভেবেছিলাম এই আগস্টে টেনিসে ফিরব। কিন্তু পরে মনে হল এত তাড়াহুড়ো না করাই ভালো।’

ভারতের সর্বকালের সেরা নারী টেনিস খেলোয়াড় আরও বলেছেন, ‘এখন মনে হচ্ছে ছেলে ইজহানই আমার জীবনের সব চেয়ে বড় আশীর্বাদ। যদি আবার টেনিস খেলি এবং সফল হই তা হলে বলতে হবে যে সেটা আসলে আমার কাছে বিস্ময়। নিজেকে ফিট রাখার লড়াইয়ে ছেলেও আমার প্রেরণা। যদি টেনিসে ফিরি তা হলে জানবেন নতুন করে আমার কিছু প্রমাণ করার নেই। ফিরতে চাই একটাই কারণে- টেনিস খেলতে আর প্রতিযোগিতায় অংশ নিতে ভালবাসি। আপাতত ঠিক করেছি, পরের বছর জানুয়ারি থেকে টুর্নামেন্টে খেলা শুরু করব। তবে সেটাও আসলে একটা সম্ভাবনা।’

টেনিসে ফেরা নিয়ে কোনো সংশয় আছে কিনা- এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের বধূ বলেন, ‘আসলে আমি তো বুঝতে পারছি না যে টেনিস সার্কিটে আবারও খেলার ধকল আমার শরীর নেবে কি না। তাই সম্ভাবনার কথাই এখন বলতে হচ্ছে। মনে হয় আগামী ২ মাসের মধ্যে আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তখন সিদ্ধান্ত নিতে পারব। পুরোপুরি তৈরি না হয়ে আমি টুর্নামেন্টে নামতে চাই না। এখনই টুর্নামেন্টে খেলা শুরু করে চোট পাওয়ার কোনো মানে হয় না।’

সানিয়া স্বীকার করছেন, টেনিসে ফেরার পথে এখনও তার জন্য প্রধান সমস্যা হাঁটুর পুরনো চোট। যা এখনও তাকে মাঝেমাঝে ভোগায়। সন্তানসম্ভবা হওয়ার আগে থেকেই এই চোট তার জন্য স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে কারণে অস্ত্রোপচারও হয়েছে। সানিয়া তাই খুব সাবধানী, ‘এই মুহূর্তে বড় কিছু করার মতো কোনো লক্ষ্য নেই। এখন আরও সুস্থ হয়ে ও শক্তিশালী হয়ে সার্কিটে ফেরা ছাড়া অন্য কিছু ভাবছি না। অবশ্য সন্তান জন্ম দেওয়ার পরে কখন কী হয় কেউ বলতে পারে না। সন্তান জন্ম দেওয়ার জন্য প্রায় ২৩ কেজি ওজন বেড়ে গিয়েছিল। এখন আমি নিজের ২৬ কেজি ওজন কমিয়েছি। সেটা কম কথা নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ