1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বিপিএলের কোন দলে খেলবেন মাশরাফি?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৪৭ Time View

বিশ্বকাপের পর অবসর নেওয়ার কথা থাকলেও সেটা নেননি মাশরাফি বিন মুর্তজা। তাকে দুই-এক মাসের মধ্যেই দেশের মাটিতে আনুষ্ঠানিক বিদায় দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে ইনজুরি আক্রান্ত ম্যাশ মিস করছেন শ্রীলঙ্কা সফর। সেইসঙ্গে রাজনীতির মাঠে সক্রিয় থাকতে হচ্ছে। সব মিলিয়ে আসন্ন বিপিএলের সপ্তম আসরে তিনি খেলবেন কিনা তা নিয়ে যথেস্ট সন্দেহ আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের রংপুর রাইডার্সে যোগদান।

গত কয়েক মৌসুম ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দেওয়া সাকিব ‘আইকন ক্রিকেটার’ হিসবে রংপুর রাইডার্সে যোগ দেওয়ার মানে হলো মাশরাফি দল বদল করছেন। তাহলে মাশরাফি যাচ্ছেন কোথায়? শোনা যাচ্ছে, সাকিবের ছেড়ে আসা ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটসের সঙ্গে নাকি যোগাযোগ চলছে ম্যাশের। ঢাকার হয়েই প্রথম দুটি বিপিএল খেলেছিলেন তিনি। তবে সেই সময় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা এবং নাম ভিন্ন ছিল।

এদিকে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগানকে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস। জোর গুঞ্জন চলছে যে, মরগানকেই অধিনায়ক হিসেবে দেখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি যদি তাই হয়, তাহলে ঢাকা ডায়নামাইটসে যোগ দিলেও সাধারণ ক্রিকেটার হিসেবে খেলতে হতে পারে মাশরাফিকে। বিষয়টি নিয়ে আগামীকাল সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম। এছাড়াও আসন্ন বিপিএলে নাকি মুশফিক যাচ্ছেন কুমিল্লায় আর তামিম যাচ্ছেন খুলনা টাইটান্সে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ