1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

২১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৬০ Time View

ডেঙ্গুর বিষয়ে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত সারাদেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একইসঙ্গে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আজকের সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিন দিন ( ৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট) কর্মসূচি পালন করবে।

তিনি আরো বলেন, ওই তিনদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এতে নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানান।

এ সময় ডেঙ্গু নিয়ে মেয়র ও মন্ত্রীদের কথায় ‘স্লিপ অব টাং’ হতে পারে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, তবে কাজ-কর্মে তারা আন্তরিক।

গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো। পরে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন অনেকে। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কিছু বক্তব্যেরও প্রচুর সমালোচনা হচ্ছে।

এ ছাড়াও ওবায়দুল কাদের বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন অব্যাহত থাকবে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঘর-বাড়ি দেওয়া হবে। সব ধরনের সহযোগিতা করা হবে।

বর্তমান পরিস্থিতিতে সরকারের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ও দলে কোনো সমন্বয়হীনতা নেই। সবাই ঐক্যবদ্ধ আছে বলেই আমরা মোকাবেলা করতে পারছি। যত ভয়াবহ বিস্তারই ঘটুক না আমরা মোকাবেলা করতে পারব।

তা ছাড়াও উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহ করেছে তাদের প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা বিদ্রোহ করেছে ও মদদ দিয়েছে তাদের ‘শো কজ’ এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। যাচাই-বাছাই করে এসব ব্যবস্থা নেওয়া হবে। বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ