1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শ্রীলঙ্কা ৩৭০-৮০ করতে পারেনি; এটাই ইতিবাচক : সুজন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৪৩ Time View

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগে বাজে পারফরমেন্সে কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে নাকানিচুবানি খায় সফরকারী বাংলাদেশ। ৯১ রানে ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে এখন টাইগাররা। সিরিজের টিকে থাকতে হলে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই বাংলাদেশের। তবে জয়ের ব্যাপারে বেশ আশাবাদি বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন।

দ্বিতীয় ওয়ানডের আগে আজ কলম্বো সুজন বলেন, ‘ম্যাচ হারলে কখনোই ভালো লাগে না। তবে এখনও আমাদের সুযোগ আছে। কালকের (রবিবার) ম্যাচে ভালো করতে পারলে ঘুড়ে দাঁড়াতে পারব। আমি মনে করি, আমাদের সামর্থ্য আছে ভালো করার। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব।’

সিরিজের প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়লেও এ অবস্থাতেও ফেরার সম্ভব বলে মনে করেন সুজন, ‘প্রথম ম্যাচ হারের পর সিরিজে ফেরাটা কঠিন হয়ে পড়েছে। কিন্তু লড়াইয়ে ফেরাটা অসম্ভব নয়। যদি আমরা দ্বিতীয় ম্যাচ জিততে পারি তবে সবকিছু অন্যরকম হয়ে যাবে। শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, তবে তাদের যে হারানো যাবে না তা কিন্তু না।’

প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও, বোলারদের পারফরমেন্সে খুশি সুজন। ইতিবাচক দিক খুঁজে বের করেছেন তিনি, ‘একটা সময় মনে হয়েছিল শ্রীলঙ্কা ৩৭০-৩৮০ রান করবে। শেষ পর্যন্ত তা হয়নি। শেষ ১০ ওভারে আমরা ৭০ রান কম দিয়েছি, যা ইতিবাচক একটি দিক। এছাড়া ব্যাটিংয়ে শুরুতে অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। যদি দ্রুত উইকেট পতন না হতো তাহলে অন্য কিছু হতো।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে একাদশে কোনো পরিবর্তন আসছে কি-না, এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আমার মনে হয় না পরিবর্তন দরকার আছে। প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা দলটাই নামিয়েছি। পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি। আমি বিশ্বাস করি, পরিবর্তন সব সময় ইতিবাচক ফল নিয়ে আসে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ