1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রুশ রাষ্ট্রদূত নেই যুক্তরাজ্যে, সম্পর্ক অবনতির জন্য লন্ডনকে দায়ী করল মস্কো ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন

বিজেপিতে কলকাতার ১১ তারকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৮৫ Time View

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন। দেশটির পশ্চিমবঙ্গে রুপালী ও টিভি পর্দার তারকাদের রাজনীতিতে যোগদানের হিড়িক পড়েছে।

এদিকে রুপালী জগতে প্রভাব বাড়াতে সম্প্রতি খুবই সক্রিয় হয়েছে বিজেপি। শিল্পী-কলাকুশলীদের জন্য টালিউড ও টেলিউডে সংগঠন তৈরি করেছে তারা। সেই দুই সংগঠনে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক যোগদান চলছে।

এরই ধারাবাহিকতায় এবার সরকারি দল বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের ১১ তারকা। এসব তারকা হলেন–পার্নো মিত্র, ঋষি কৌশিক, অরিন্দম হালদার, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, দেবরঞ্জন নাগ এবং রূপা ভট্টাচার্য।

তারা প্রত্যেকেই টালিউডের পরিচত ও জনপ্রিয় মুখ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে গিয়ে তারা গেরুয়া শিবিরে যোগ দেন। হাতে তুলে নেন পদ্মখচিত পতাকা।

দিলীপ ঘোষ, মুকুল রায়দের উপস্থিতিতে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র এ অভিনেতাদের দলে স্বাগত জানান।

টালিউডের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই না করে অত্যাচার চালাচ্ছে বলে সেখানের অভিনেতা-অভিনেত্রীরা দলে দলে বিজেপিতে যোগদান করছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ