1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বাংলাদেশ কোচ হতে আবেদনই করেননি মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৪৭ Time View

খালেদ মাহমুদ কদিন ধরেই বলছিলেন, তিনি দীর্ঘ মেয়াদে বাংলাদেশ দলের কোচ হতে চান, স্বল্প মেয়াদে নয়। তিনি অবশ্য বাংলাদেশের কোচ হতে আবেদনই করেননি।
দুপুরে বিসিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় খালেদ মাহমুদের কাছে জিজ্ঞেস করা হলো কোচ হতে আবেদন করছেন? মাহমুদ একটু হতাশ কণ্ঠেই জানালেন, তিনি আবেদন করেননি। কদিন ধরেই সংবাদমাধ্যমকে জানিয়ে আসছেন, হলে তিনি বাংলাদেশ দলের কোচ হতে চান লম্বা সময়ের জন্যই। কিন্তু এবার তিনি আবেদন করলেন না কেন?

‘পজিশন: হেড কোচ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম’ —স্টিভ রোডস বিদায় নেওয়ার পর কদিন আগে বিসিবি পত্রিকায় এভাবেই একটা বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, প্রধান কোচের পদে আবেদন করার শেষ তারিখ ১৮ জুলাই। আজ শেষ হয়েছে আবেদনের শেষ তারিখ। নির্ধারিত তারিখে মাহমুদ কেন আবেদন করেননি, সেটির ব্যাখ্যায় দুপুরে বললেন, ‘খেলোয়াড়ি জীবনে আমি সব সময়ই অধিনায়কের নির্দেশে মেনেছি। এখনো মানি। অধিনায়কের দিক থেকে সাড়া পাইনি বলে আর আবেদন করিনি।’

খেলোয়াড়ি জীবনে অনেক অধিনায়কের অধীনেই খেলেছেন। এখন মাহমুদের ‘অধিনায়ক’ হচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। নাজমুলের কাছ থেকে সবুজ সংকেত পাননি বলেই প্রধান কোচ হতে আবেদন করেননি তিনি। মাহমুদের কথায় বোঝা যাচ্ছে এবারও বিসিবি বিদেশি কোচের ওপরই আস্থা রাখতে চায়। মাহমুদকে দিয়ে শুধু আপৎকালীন কাজ চালিয়ে নেওয়া হবে। এ কারণেই তিনি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।

মাহমুদ আবেদন করেননি, মাশরাফি-সাকিবদের কোচ হতে কে কে আগ্রহী সেটি এখনো জানা যায়নি। যদিও অনেক বিদেশি কোচের কথাই শোনা যাচ্ছে। বিসিবির দায়িত্বশীলেরা অবশ্য নামগুলো গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিচ্ছেন। এটা ঠিক, বিসিবি এবারও চেষ্টা করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দেওয়া টম মুডিকে পেতে। বিসিবির একজন পরিচালক জানালেন, আগের বারের মতো এবারও এই অস্ট্রেলিয়ান কোচ ‘না’ করে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ