1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সোনাক্ষির বাসায় পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৮৫ Time View

প্রতারণার দায়ে ফাঁসলেন ‘দাবাং’ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রমোদ শর্মা নামে একজন ব্যক্তি সোনাক্ষির বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার ওপর ভিত্তি করে গত ১১ জুলাই অভিনেত্রীর মুম্বাইয়ের জুহুর বাড়িতে হানা দেয় উত্তর প্রদেশ পুলিশের একটি দল।

ওই ব্যক্তির অভিযোগ ২০১৮ সালে মোরাদাবাদে একটি অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েও শেষ মুহূর্তে আসেননি সোনাক্ষি। সে জন্য তিনি আগাম ২৪ লক্ষ টাকাও নেন। তারপরই পুলিশের কাছে অভিনেত্রীর নামে অভিযোগ জানান ওই ব্যক্তি। এদিন উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে জুহু থানার একটি দলও পৌঁছন সোনাক্ষির বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে। তবে পুলিশের বক্তব্য ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে যান তাঁরা। জুহু থানার একজন অফিসার জানান, উত্তর প্রদেশ পুলিশ কিছুদিন পর আবার যাবেন সোনাক্ষির বাড়িতে।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সোনাক্ষির মুখপাত্র। তিনি বলেন, অভিনেত্রী ৯ বছরের বলিউড ক্যারিয়ারে সততার সঙ্গে কাজ করেছেন। ওই ব্যক্তির অভিযোগ পুরোপুরি মিথ্যে। এটা সোনাক্ষির ক্যারিয়ারে দাগ লাগানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমরা এই অভিযোগ মেনে নেব না। উনি খুবই পেশাদার অভিনেত্রী। আমরা যখন যার সঙ্গেই কাজ করেছি, সম্পূর্ণ সহায়তা করেছি। কারণ আমাদের কোনও কিছুই লুকানোর নেই।

প্রসঙ্গত, এই মুহূর্তে ছবির কাজে ব্যস্ত রয়েছেন সোনাক্ষী। পরপর বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তার মধ্যে রয়েছে সলমন খানের ‘দাবাং ৩’, ‘খানদানি সাফাখানা’, ‘মিশন মঙ্গল’ ও ‘ভুজ:দ্য প্রাইড অফ ইন্ডিয়া’র মতো ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ