1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ছাত্রজীবনে নেয়া ধার মেটাতে ৩০ বছর পর ভারতে কেনিয়ার সাংসদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৫৫ Time View

কেনিয়া থেকে ভারতে পড়তে এসেছিলেন তিনি। ভারতের আওরঙ্গাবাদের একটি কলেজে ম্যানেজমেন্টে পড়ার সময় চরম আর্থিক অভাব ছিল রিচার্ড টোংগির। সে সময় তাকে টাকা দিয়ে সহায়তা করেছিলেন পাশের মুদির দোকানি কাশীনাথ গাউলি। সেখান থেকেই গল্পটা ভিন্ন দিকে মোড় নেয়।

অবশ্য মাঝখানে কেটে গেছে ৩০ বছর। বিদেশি তরুণকে যারা একসময় কাছে টেনে নিয়েছিলেন, সাফল্যের শীর্ষে উঠে তাদের ভুলে যাননি কেনিয়ার সাংসদ রিচার্ড টোংগি।

৩০ বছর পর ভারতে এসে সেই মুদির দোকানি কাশীনাথ গাউলির দু’শ টাকা শোধ করলেন তিনি। কেনিয়া থেকে পড়তে আসা রিচার্ড যে এত বড় হয়ে গেছে, সেটাও ভাবতে পারেননি কাশীনাথ।

আর এত বড় হয়ে যাওয়ার পরেও যে তার কথা মনে রেখে শুধু ঋণ শোধের জন্য আবার ভারতে ফিরে এসেছেন, সেটাও তার স্বপ্নের বাইরে। রিচার্ডের ফোন পেয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি।

কাশীনাথের পরিবারের চায়, রিচার্ড টোংগিকে কোনো হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবেন। কিন্তু রিচার্ড জানিয়ে দেন, কাশীনাথের ঘরেই খাবেন তিনি। দুঃসময়ে যিনি সাহায্য করেছিলেন, সেই ঋণ কখনো ভুলবেন না বলে জানিয়েছেন রিচার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ