1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ঋতুপর্ণা-প্রসেনজিতকে রোজ ভ্যালি কাণ্ডে ডাকল গোয়েন্দারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৬৮ Time View

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা টালিগঞ্জের প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। ইডি এবং সিবিআই পশ্চিমবঙ্গের বেশ কিছু চিট ফান্ড দুর্নীতির তদন্ত করছে, যার মধ্যে মুখ্য হলো রোজ ভ্যালি। কলকাতার এই কম্পানির বিরুদ্ধে অভিযোগ, বাজার থেকে প্রায় ১৭ হাজার কোটি রুপি তুলেছিল সাধারণ মানুষকে বোকা বানিয়ে।

ইডি’র এক সূত্র জানিয়েছে, ঋতুপর্ণাকে রোজ ভ্যালি সংক্রান্ত তদন্তের জন্য ডাকা হয়েছে। গতকাল ইডি তলব করেছিল টালিগঞ্জের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

জানা গেছে, রোজভ্যালি কর্মকর্তা গৌতম কুণ্ডুর কাছ থেকে ঋতুপর্ণা একাধিকবার বিদেশ যাওয়ার বিমান ভাড়া নিয়েছিলেন। কালই প্রসেনজিতকে নোটিস পাঠিয়েছে ইডি। বলা হয়েছে, আগামী ১৯ জুলাই কেন্দ্রীয় তদন্ত সংস্থার গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে।

রোজভ্যালি কর্মকর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে ঋতুপর্ণার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। কী কারণে রোজভ্যালির কাছ থেকে ঋতুপর্ণা বিমান ভাড়া নিয়েছেন, ওই সংস্থাইবা কেন অভিনেত্রীকে ওই খরচ দিয়েছিল, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গৌতম কুণ্ডুর সংস্থা রোজভ্যালি বেশ কয়েকটি ছবিও প্রযোজনা করেছিল। জানা গেছে, সেই ছবিতেও ঋতুপর্ণা সেনগুপ্ত মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন। সে ব্যাপারটিও গোয়েন্দারা খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

পরশু সিবিআই নোটিস পাঠিয়েছে, অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। আগামী ১২ জুলাই তাকে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এবার সেই তালিকায় নাম জড়াল ঋতুপর্ণার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ