1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বাংলাদেশের বিশ্বকাপ দলে চমক আবু জায়েদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৬২ Time View

স্বপ্নের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন কারা? এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। আলোচনার শেষ না হলেও অন্তত কল্পনার শেষ হলো। বিশ্বকাপের দল দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের বেশির ভাগ জায়গা নিয়ে সংশয় না থাকলেও কৌতূহল ছিল দু-তিনটি জায়গা নিয়ে। সে কৌতূহল একবারেই পূরণ করে দিল বিসিবি।

বাংলাদেশের বিশ্বকাপ দলে ১৩ জনকে নিয়ে যে খুব একটা দ্বিধা নেই, বিসিবি সভাপতি কিংবা নির্বাচকেরা আকারে-ইঙ্গিতে নানা সময়ে বলেছেন। ১৫ জনের স্কোয়াডে বাকি দুজন কে, সেটি নিয়েই ছিল যত কৌতূহল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুরে বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলটাও দিয়ে দিয়েছেন নির্বাচকেরা। বিশ্বকাপের দল ১৫ জনের হলেও আয়ারল্যান্ডের দলে আছেন ১৭ জন।

পেস আক্রমণে মাশরাফি, রুবেল, মোস্তফিজ, সাইফউদ্দিনের থাকাটা বিসিবি সভাপতি নিজেই নিশ্চিত করেছিলেন। কিন্তু ৫ম পেসারের জায়গায় তাসকিন আহমেদ নাকি শফিউল ইসলাম—দুজনের কথা ঘুরেফিরে এসেছে। এখানেই চমকে দিয়েছেন নির্বাচকেরা। এখনো ওয়ানডে অভিষেক না হওয়া আবু জায়েদ রাহীকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপ দলে ডেকে নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই ওয়ানডে খেলার অভিজ্ঞতা পাওয়ার সমূহ সম্ভাবনা আবু জায়েদের।

বাংলাদেশের বিশ্বকাপ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ