1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সীমান্তে হত্যা: তদন্ত করতে চিঠি নয়া দিল্লিকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১২
  • ১২৬ Time View

চাঁপাইনবাবগঞ্জে নিরস্ত্র এক বাংলাদেশিকে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে নয়া দিল্লিতে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১৪ মে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ফারুক আলী নামে এক বাংলাদেশি। এর দুদিন পর একই এলাকায় দুরুল ইসলাম নামে আরেকজন গুলিতে আহত হন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘটনার তদন্ত করে দায়ী বিএসএফ সদস্যদের শাস্তি দিতে নয়া দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।

ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ত্বরিত পদক্ষেপ নিতেও চিঠিতে বলা হয়। এই বিষয়ে ভারতের পূর্বপ্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দীর্ঘদিন ধরে ঢাকার পক্ষ থেকে অসন্তোষ জানিয়ে আসা হচ্ছে। এনিয়ে আন্তর্জাতিক সংগঠনগুলোও ভারতের সমালোচনায় মুখর।

ঢাকার মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, গত এক দশকে বিএসএফে হাতে এক হাজারেরও বেশি বাংলাদেশি নিহত হয়েছে। একই সময়ে আহত হয় হয় ৯৮৭ জন।

ক্রমাগত সমালোচনার মুখে ভারত সীমান্তে হত্যা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি সীমান্তরক্ষা বাহিনীকে মারণান্ত্রের বদলে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। এতে বিএসএফের গুলিতে নিহতের সংখ্যা কমে এলেও অত্যাচার ও নিপীড়নের ঘটনা কমেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ