1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

নিজেকে অপরাজেয় ভাবছেন মোদি, অতীত স্মরণ করালেন সোনিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৫৩ Time View

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দিন নরেন্দ্র মোদি বলেছেন, মোদিঝড় উঠেছে দেশজুড়ে। অন্যদিকে সোনিয়া গান্ধী মনে করিয়ে দিলেন ১৫ বছর আগের স্মৃতি। তিনি বলেন, কেউই অপরাজেয় নন।

সোনিয়া গান্ধী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপরাজেয় ভাবার কোনো কারণ নেই। ২০০৪ সালের কথা মনে আছে তো? ওই সময় সবাই ভেবেছিলেন বাজপেয়ীজিই ক্ষমতায় আসছেন। কিন্তু জিতেছিল কংগ্রেস।

সাংবাদিকরা সোনিয়াকে প্রশ্ন করেন, আপনি কি মনে করেন নরেন্দ্র মোদি অপরাজেয়? সোনিয়া জবাব দেন, একদমই নয়। ২০০৪ সালের কথা ভুলে যাবেন না। ২০০৪ সালে বাজপেয়ীজিকেও অপরাজেয় বলে মনে করা হত। কিন্তু আমরাই জিতেছিলাম।

মায়ের কথা শেষ হতে না হতেই রাহুল সাংবাদিকদের বলেন, ভারতের রাজনীতিতে অনেকেই নিজেদের অপরাজেয় মনে করেছেন। তাদের মনে হয়েছে, তারা দেশের মানুষের চেয়েও উচ্চতায় অনেক বড় হয়ে গেছেন। এমন ঘটনা আগেও ঘটেছে। কিন্তু পরে সবাই বুঝেছেন, মানুষের থেকে বড় কেউই নন।

১৯৯৬ সালে প্রথম বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতাসীন হয় কেন্দ্রে। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে। তারপর ১৯৯৮ আর ৯৯ সালে সরকার গঠন করে বিজেপি। ২০০৪ সালে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরে আসে কংগ্রেস। বামপন্থী ও আরো কয়েকটি দলের সমর্থন নিয়ে।

সেই সময় কংগ্রেস সভানেত্রী ছিলেন সোনিয়া। অনেকেই চেয়েছিলেন সোনিয়া প্রধানমন্ত্রী হোক। কিন্তু সোনিয়ার ইচ্ছাতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ