1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

চারটি পল্লী বিদ্যুৎ অফিসে দুদকের অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৬০ Time View

পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক গ্রাহক ভোগান্তি, অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন -১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে আজ ৪ পল্লী বিদ্যুৎ অফিসে অভিযান চালিয়েছে দুদক এনফোর্সমেন্ট টিম।

দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া’র একটি টিম ভেড়ামারা এবং দৌলতপুর উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে অভিযান চালায়।

অভিযান চলাকালে দৌলতপুরে এক দালালকে গ্রাহকদের নিকট হতে অবৈধ অর্থ গ্রহণের সময় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে একই অপরাধে দৌলতপুরের এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে দুদক ফরিদপুরের জেলা কার্যালয় হতে মধুখালী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম উক্ত অফিসে গ্রাহক সেবা প্রদানে ব্যাপক অনিয়য়েমর অভিযোগের সত্যতা পায়। তবে দুদক টিমের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়।

অপরদিকে দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় হতে ফুলবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসে অভিযান চালানো হয়। টিম অভিযানকালে দেখে, উক্ত অফিসে গ্রাহক ভোগান্তি মাত্রা ছাড়িয়ে গিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন অনিয়ম, দীর্ঘসূত্রিতার সাথে জড়িত। একটি সেচ প্রকল্পের জন্য বিদ্যুৎ সংযোগ প্রদানের বিষয়ে ব্যাপক অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া যায়। অভিযানকারী টিম এ অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করে কমিশনের নিকট প্রতিবেদন পেশ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ