1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

আফগানিস্তানের সামনে কঠিন সময়: ওবামা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১২
  • ১৩০ Time View

আফগানিস্তানের সামনে কঠিন সময় আসছে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দীর্ঘ এক দশকের তালেবান বিরোধী অভিযান শেষকল্পে আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহার প্রসঙ্গে ওবামা এ সতর্কবাণী উচ্চারণ করলেন।

এদিকে ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহার করা হবে বলে চূড়ান্ত ঘোষণা দিয়েছে ন্যাটো । তবে ন্যাটোর অন্যতম সহযোগী রাষ্ট্র ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ২০১২ সালের মধ্যেই আফগানিস্তান থেকে সব ফরাসি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অবিচল রয়েছেন।

তবে ২০১৪ সালের মধ্যেই আফগানিস্তানে সেনা প্রত্যাহার করা হলেও দেশটিতে তাদের সাহায্য অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ন্যাটো নেতারা। সেনা প্রত্যাহার পরবর্তী আফগানিস্তানের পুনর্গঠনে কি পরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে এবং কারা এই অর্থায়নে সহযোগিতা করবে, সে ব্যাপারে ন্যাটো সম্মেলনের দ্বিতীয় দিনেও আলোচনা হবে বলে জানা গেছে।

ন্যাটো মহাসচিব অ্যান্ডারস ফগ রামুসেন বলেন, ‘পর্যায়ক্রমে ২০১৪ সালের মধ্যেই আফগানদের হাতেই তাদের নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। তবে এতে কোন তাড়াহুড়ো করা হবে না। আমাদের লক্ষ্য, কৌশল এবং নির্ধারিত সময়সীমা অপরিবর্তিত থাকবে।’

এদিকে নিজেদের দায়িত্বের ব্যাপারে আফগানিস্তান পুরো মাত্রায় সচেতন বলে উল্লেখ করেছেন সম্মেলনে অংশ নেওয়া আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ