1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

তুরস্কে এফ-৩৫ হস্তান্তর স্থগিত যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৭১ Time View

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ কেনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে তুরস্ক। সম্প্রতি যুদ্ধবিমান হস্তান্তর প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অভিযোগে এফ-৩৫ হস্তান্তর স্থগিত করল যুক্তরাষ্ট্র।

রাশিয়া থেকে তুরস্ক বিপুল অর্থ ব্যয়ে সর্বাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় অস্ত্র কেনার সিদ্ধান্তে অটল থাকায় যুক্তরাষ্ট্র সোমবার তার এ সিদ্ধান্তের কথা জানায়। এ কারণে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধ বিমান কর্মসূচির সকল সরবরাহ ও দেশটির সঙ্গে এ সংক্রান্ত সব ধরনের যৌথ কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

তুরস্ককে কয়েক মাস ধরে সতর্ক করার পর যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র পদ্ধতি কেনার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কর্মসূচি নীতির অবশিষ্টাংশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এ বিষয়ে পেন্টাগণের প্রধান মুখপাত্র চার্লস ই. সামার্স জুনিয়র বলেন, ‘তুরস্ক এস-৪০০ সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে যুক্তরাষ্ট্র এফ-৩৫ যুদ্ধ বিমান সরবরাহ ও দেশটির সঙ্গে এ সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখবে।’

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, তুরস্কের কাছ থেকে রাশিয়া এফ-৩৫ বিমানের সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নিশানা আরো নির্ভূল করে তুলতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ