1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

দেয়ালের জন্য কোটি ডলার অনুমোদন পেন্টাগনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৫৯ Time View

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে অনড়। তাঁর এই ইচ্ছা পূরণে দরকার বিপুল অর্থ। দেয়ালের অর্থ জোগানে এগিয়ে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান বলেছেন, দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থসংস্থানের অংশ হিসেবে তিনি এক কোটি ডলার অনুমোদন দিয়েছেন।

গতকাল সোমবার এই অর্থ অনুমোদন করার কথা জানান পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান। এ নিয়ে পেন্টাগন একটি বিবৃতি দিয়েছে।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার পরিকল্পনা এগিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর জরুরি ক্ষমতা ব্যবহার করছেন। এ জন্য তিনি জরুরি অবস্থাও ঘোষণা করেছেন।

জরুরি অবস্থার আওতায় মেক্সিকো সীমান্তে দেয়াল গড়তে যাচ্ছেন ট্রাম্প। এই বিশেষ ক্ষমতার অধীনে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ১৮ ফুট উঁচু ৫৭ মাইল দেয়াল প্রতিরক্ষা দপ্তরকে নির্মাণ করতে বলেছে। এ ছাড়া এই কাজের অংশ হিসেবে পেন্টাগনকে সড়ক নির্মাণ ও উন্নয়ন, বাতি সংযোজনও করতে বলা হয়েছে।

দেয়াল নির্মাণের জন্য সামরিক খাত থেকে অর্থ নেওয়া হতে পারে বলে আগেই ধারণা করা হচ্ছিল।

অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। তবে ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে তাঁর নিজ দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টির মধ্যেও বিরোধিতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ