1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

কঙ্গনা ২৪ কোটির নায়িকা!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৬৯ Time View

বিটাউনের কিছু নায়িকা তাঁদের পারিশ্রমিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ছেলেদের তুলনায় কম পারিশ্রমিক পাওয়া নিয়ে এরই মধ্যে সরব হয়েছেন আলিয়া ভাট, কঙ্গনা রনৌতসহ কয়েকজন। এবার বুঝি বলিউড সুন্দরীদের দিন বদলে যাচ্ছে। জানা গেছে, কঙ্গনা রনৌতকে একটি ছবির জন্য ২৪ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হচ্ছে। খবরটি সত্যি হলে পারিশ্রমিকের দিক থেকে কঙ্গনা রনৌত এখন ভারতের অভিনেত্রীদের মধ্যে শীর্ষে উঠে এলেন।

২৩ মার্চ ছিল কঙ্গনা রনৌতের জন্মদিন। সেদিন তিনি নতুন ছবিতে অভিনয়ের ঘোষণা দেন। এবার তাঁকে দেখা যাবে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে। ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী এবং খুব প্রভাবশালী ও দক্ষ রাজনীতিবিদ জয়ললিতাকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। জয়ললিতাকে দক্ষিণে ‘পুরাটছি তালাইভি’ অর্থাৎ ‘বৈপ্লবিক নেত্রী’ হিসেবে সম্বোধন করা হয়। জয়ললিতার জীবনের ওপর নির্মিত বায়োপিকটি তামিল ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। তামিল ছবির নাম ‘তালাইভি’ আর এই ছবির হিন্দি নাম ‘জয়া’। ইতিমধ্যেই প্রযোজক তাঁর সঙ্গে চুক্তি করেছেন।

জানা গেছে, এবার সংবাদমাধ্যমের বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপন করেছেন কঙ্গনা রনৌত। তিনি কেক কেটেছেন। সেদিন তিনি পরেছিলেন পিচ রঙের সাধারণ শাড়ি, ছিল অবিন্যস্ত খোঁপা আর হালকা মেকআপ।

কঙ্গনা রনৌত বলেন, ‘শুরুতে ছবিটি তামিল ভাষায় নির্মিত হবে। তাই আমি এখন ভাষাটি শিখছি। তাতে চরিত্রটি বেশি করে বুঝতে পারব।’

কঙ্গনা রনৌত নিজের মধ্যে কোথাও জয়ললিতার ব্যক্তিত্ব খুঁজে পান? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁর জার্নির মধ্যে কোথাও আমার জার্নিকেও সমান্তরালভাবে দেখতে পাই। তবে তাঁর সাফল্যের কাহিনি আমার চেয়ে অনেক বড় আর সবার জন্য অনুপ্রেরণার। আমি এখন নিজেকে তাঁর মধ্যে দেখতে পাই। আমি নিজের বায়োপিক নির্মাণ করতে চলেছি। তবে তাঁর জীবনের গল্প আমাকে অনেক উৎসাহ দেয়।’

এ বছর সেপ্টেম্বর থেকে ‘জয়া’ ছবির শুটিং শুরু হবে।

আরও সংবাদ
বিষয়:

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ