1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

উত্তাল সমুদ্রে বিকল প্রমোদতরী উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৫২ Time View

ঝড়ো আবহাওয়ার মধ্যে উত্তাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক হাজার ৩০০ আরোহীসহ সংকটে পড়ে একটি প্রমোদতরী। নরওয়ের পশ্চিমাঞ্চলীয় উপকূলে বিকল বিলাসবহুল সেই প্রমোদতরীকে অবশেষে উদ্ধারকারীরা বন্দরে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। সে সঙ্গে উদ্ধার করে আনা হয়েছে প্রায় দেড় হাজার আরোহীকে।

বিশাল ঢেউ ও প্রবল বাতাসের মধ্যে বিকল হয়ে পড়লে এমভি ভাইকিং স্কাই থেকে বিপদের বার্তা পাঠানো হয়। এরপর পাঁচটি হেলিকপ্টার ও কয়েকটি জাহাজ উদ্ধারকাজে অংশ নেয়।

প্রমোদ তরীটির আরোহীদেরকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয় হেলিকপ্টারে করে। জাহাজটির আরোহীদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। যাত্রীদের অধিকাংশই ব্রিটিশ ও আমেরিকান।

এরপর উদ্ধারকারীদর চেষ্টায় এর ইঞ্জিন আবার চালু হলে উদ্ধার কাজ বন্ধ করা হয় এবং সেটি কয়েকটি টাগ বোটের সাহায্যে টেনে নিয়ে মোল্ডে বন্দরে আনা হয়।

স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে সাগরে প্রবল ঢেউয়ের মধ্যে ইঞ্জিন বিকল হয়। যাত্রীরা অনেকেই জানান, জাহাজটি ঝড়ো হাওয়ায় ঝাঁকুনি খেতে শুরু করে। এতে জানালার ফলকগুলো ভেঙে ভেতরে পানি ঢুকে যায়। তখন চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ