1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১০ ইঞ্চি ব্যাসের ৬০ ফুট গভীর গর্ত থেকে ৪৭ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৪৪ Time View

ভারতের হরিয়ানায় ১০ ইঞ্চি ব্যাসের ৬০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া ১৮ মাস বয়সী এক শিশুকে প্রায় ৪৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ওই গর্তে পড়ে যায় শিশুটি। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ও সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘ চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করেছে।

হরিয়ানার হিসার জেলায় এ ঘটনা ঘটে। জেলার ডেপুটি কমিশনার অশোক কুমার মিনা বলেছেন, উদ্ধারকৃত শিশুটি এখন সুস্থ আছে।

দেশটির একটি গণমাধ্যম বলছে, শিশুটির নাম নাদিম খান। সে বালসমুন্দ গ্রামে আজম খানের ছেলে। তিনি পেশায় দিনমজুর। শিশুটি খেলতে খেলতে গর্তে পড়ে যায়। গর্তের ভেতরে সে ছিল প্রায় ৪৭ ঘণ্টা।

ওইদিন বিকেল ৫ টার দিকে শিশুটি গর্তে পড়ে গেলেও উদ্ধারকাজ শুরু হয় রাত ৮টার দিকে। নাইট ভিসন ক্যামেরা লাগিয়ে দেখা যায়, শিশুটি বেঁচে রয়েছে। পরে একটি নলের সাহায্যে গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হয়। এছাড়া বিস্কুট ও ফলের রসও পাঠানো হয় গর্তে।

হিসার পুলিসের ডেপুটি কমিশনার অলোক কুমার মিনা বলেন, নলকূপের গর্তটি কমপক্ষে ৬০ ফুট গভীর এবং এর ব্যাস ১০ ইঞ্চি। দ্রুত উদ্ধারের জন্য সেনাবাহিনী ও এনডিআরএফ কাজ করেছে।

জিপিএস ট্র্যাকার দিয়ে গুহার ভেতরে শিশুটির অবস্থান জানতে পারে উদ্ধারকারীরা। পরে গর্তের ভেতর নামিয়ে দেয়া হয় ক্লোজ সার্কিট ক্যামেরা।

ডেপুটি কমিশনার মিনা বলেন, উদ্ধারকারী কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় শিশুটিকে ৪৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি অগরোহা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ