1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ইরাকের টাইগ্রিস নদীতে নৌকাডুবি, নিহত ৬০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৪৬ Time View

কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে ইরাকের মসুল শহরের কাছে টাইগ্রিস নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবারের ওই ঘটনার ব্যাপারে মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান হুসাম খলিল বলেন, নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬০ জন মারা গেছেন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তারা সাঁতার জানত না।

তিনি আরো বলেন, প্রায় দুই শতাধিক মানুষ নওরোজ উদযাপন শেষে ওই নৌকাটিতে বাড়ি ফিরছিলেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোস্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে।

সেই ভিডিওতে দেখা যায়, একটি নৌকা ডুবে যাচ্ছে। আর সেই নৌকা থেকে লোকজন টাইগ্রিস নদীতে ঝাঁপিয়ে পড়ছে। তাদের উদ্ধার করা হচ্ছে। নদীর তীরে অনেকেই আর্তনাদ করছেন।

জানা গেছে, নৌকাডুবির ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ