1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিশ্ববাসীকে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের আহবান জেসিন্ডার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৪১ Time View

বিশ্বব্যাপী বর্ণবিদ্বেষ নির্মূল এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। গত শুক্রবার দেশটির দুটি মসজিদে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি এ আহবান জানান।

নিউজিল্যান্ডের ওই ঘটনার পর তিনি প্রথমবারের মতো দেওয়া এক ইন্টারভিউতে এ আহবান জানিয়েছেন।

তিনি বিবিসিকে জানান, অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে বর্ণবিদ্বেষ ছড়িয়ে পড়ছে তিনি এ ধারণার সঙ্গে একমত নন। তিনি ওই ধরনের অভিমতকে নাকচ করে দিয়েছেন।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, আমরা অভিবাসীদের স্বাগত জানাচ্ছি। এখানে বর্ণবিদ্বেষ ও দক্ষিণ-পন্থা নীতির কোনো স্থান নেই।

বিশ্ববাসীকে বর্ণবিদ্বেষ ও দক্ষিণ-পন্থা নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চে দুটি মসজিদে বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত হন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ