1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত

অস্ট্রেলিয়ায় সিনেটরের মাথায় ডিম ভাঙা কিশোরের পাশে হাজারো মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৮৪ Time View

অস্ট্রেলিয়ার সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ফাটিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন দেশটির এক কিশোর। সেইসঙ্গে ওই কিশোরকে হামলা ও তাকে নোংরা কথা বলার জন্য সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের ও বহিষ্কারের দাবি তুলছে অস্ট্রেলিয়ার জনগণ। এছাড়া আরও ডিম কেনার জন্য তহবিলও গঠন করা হয়েছে।

অভিবাসী মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক সিনেটরের মাথায় ডিম ছুঁড়ে মেরে জনপ্রিয় হয়ে উঠেছে সতেরো বছরের কিশোর উইল কনোলি। তাকে এখন ‘ডিম-বালক’ নামেই ডাকা হচ্ছে।

কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং শনিবার মেলবোর্নে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সে সময় ওই কিশোর তার মাথায় একটি ডিম ভাঙে। ভিডিওতে দেখা যায়, এরপর সিনেটর অ্যানিং তাকে কয়েক দফা আঘাত করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যায় এবং কিশোরকে মাটিতে ফেলে ধরে রাখে।

বার্তা সংস্থা নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রেজার অ্যানিংকে বহিষ্কারের দাবিতে চার্জডটঅর্গের মাধ্যমে অন্তত ৫ লাখ ব্যক্তি আবেদন করেছেন। এছাড়া ফ্রেজার অ্যানিংয়ের কঠোর সমালোচনা করছেন দেশটির অনেক রাজনৈতিক নেতা। সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও। কিশোরকে মারধর করায় ওই সিনেটরের সমর্থকদের নিষ্ঠুর বলে অভিহিত করেছেন দেশটির জনগণ।

অস্ট্রেলিয়ার একজন সিনেটর ডেরিন হিঞ্চ টুইটারে লেখেন, ‘অ্যানিংয়ের প্রতিক্রিয়া ছিল প্রবৃত্তিগতভাবে। কিন্তু, তার গুণ্ডাদের প্রতিক্রিয়া ছিল মাত্রারিক্ত।’

নিজের টুইটারে ডিম-বালক কনোলি লিখেছে, ‘ওই মুহূর্তে মানুষ হিসেবে আমি গর্বিত। আপনাদের বলতে চাই, মুসলমানরা সন্ত্রাসী নয় এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। যারা মুসলমানদের সন্ত্রাসী সম্প্রদায় মনে করে, তাদের মাথা অ্যানিংয়ের মতোই শূন্য।’

তবে কনোলি’র টুইটার অ্যাকাউন্টটি বর্তমানে সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ।

ওই কিশোরকে আটক করা হলেও কোন অভিযোগ না এনেই পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আরো তদন্তের পরে ঠিক করা হবে, এই ঘটনায় কোন অভিযোগ গঠন করা হবে কিনা।

তবে ডিম হামলার ঘটনার পরে অনেক মানুষই টুইটারে এই কিশোরকে ‘হিরো’ বলে সম্বোধন করছেন। রয়টার্স বলছে, ডিম ছুঁড়ে মারার ওই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। টুইটারে #eggboy নামে একটি ট্রেন্ডও চালু হয়ে গেছে।

ডেফিলিব্রাটর নামে এক টুইটার ব্যবহারকারী টুইট করেছেন, ‘ডিম-বালক বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, যখন আপনি দমন, ঘৃণা বা অশুভের বিরুদ্ধে দাঁড়াবেন,তখন ধর্ম, বয়স বা গোত্র কোন বিষয় না। আপনার শুধুমাত্র একটি পবিত্র মন দরকার এবং ডিম বালকের স্বর্ণের তৈরি হৃদয় রয়েছে। তোমার ভালো হোক।’

আমেরিকান অভিনেত্রী চেলসি পেরেত্তি লিখেছেন, ‘কেন ডিম-বালক আমাকে এভাবে কাঁদালো?’

নিউজিল্যান্ডের রক ব্যান্ড আননোন মর্টাল অর্কেস্ট্রা সংক্ষেপে লিখেছে, ‘ডিম-বালক প্রেরণা।’

রয়টার্স বলছে, ওই কিশোরের জন্য তহবিল সংগ্রহের একটি উদ্যোগ শুরু হয়েছে। যেখানে এর মধ্যেই ১৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার (১৩ হাজার ৫০০ মার্কিন ডলার) জমা পড়েছে। এই অর্থ কিশোরের আইনি ব্যয় মেটানো আর ‘আরো বেশি ডিম কেনার’ জন্য ব্যবহৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ