1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অপু হয়ে আসছেন আরেফিন শুভ, সাথে দিতিপ্রিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৮৫ Time View

কলকাতার পর্দায় আবার ফিরছে অপু। তবে এবার আর সৌমিত্র চট্টোপাধ্যায় নন, বদলে অপুর চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভকে। সৌজন্যে ‘অভিযাত্রিক’। তবে এটিকে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ কিংবা ‘অপুর সংসার’-এর রিমেক ভেবে এক্কেবারেই ভুল করবেন না যেন। তবে ‘পথের পাঁচালি’ কিংবা ‘অপুর সংসার’-এর মতো এই অভিযাত্রিকের সঙ্গেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের যোগসূত্র রয়েছে।

১৯৫৯ সালে ‘অপুর সংসার’ ছবিতে ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল অপুকে। এবার সেই ছেলে কাজলের হাত ধরে ঘরে ফিরবে অপু। এই ছবিতে অপু ও তাঁর ৬ বছরের ছেলে কাজলের সম্পর্কের ছবিই আঁকা হবে। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসের শেষটুকু নিয়ে এই ছবি নির্মাণ করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।

ছবিটির প্রযোজনা সংস্থা গৌরাঙ্গ ফিল্মসের তরফে এই ‘অভিযাত্রিক’ ছবিটির কথা ঘোষণা করা হয়। বলা হয়, আমরা অভিযাত্রিক ছবিটির প্রযোজনা করতে পেরে খুশি। আশা করছি শুভ্রজিতের পরিচালনায় পর্দায় ফের অপু ম্যাজিক ফিরে আসবে।

অভিযাত্রিক ছবিতে রয়েছে আরও একটা চমক। এই ছবিতে অপর্ণার ভূমিকায় দেখা যাবে টেলিভিশন পর্দার ‘রাণী রাসমণি’ খ্য়াত জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। পাশাপাশি লিলার ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায় রাণুদির চরিত্রে শ্রীলেখা মিত্র ও রাণুর দিদির ভূমিকায় সোহাগ সেন। পাশাপাশি অপুর বন্ধুর ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ