1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কসৌটি জিন্দেগি কি’ থেকে বিদায় হিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৭৬ Time View

স্টার প্লাসে প্রযোজক একতা কাপুর ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালটি নতুন আঙ্গিকে শুরু করেছেন গত বছরের ২৫ সেপ্টেম্বর। এই সিরিয়ালে ‘কমলিকা চৌবে’র চরিত্রে অভিনয় করেছেন হিনা খান। কিন্তু এবার জানা গেছে, সিরিয়ালটি থেকে তিনি বিদায় নিয়েছেন। আগামী এপ্রিল থেকে তাঁকে আর দেখা যাবে না। নিউজ এইটিন, ডিএনএ আর টেলি চক্করকে হিনা খান বলেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি সরে যাচ্ছি।’

তবে হিনা খানের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে জানিয়েছে, হিনা খান চলচ্চিত্রে ব্যস্ত হচ্ছেন। এরই মধ্যে তাঁর হাতে কয়েকটি ছবি জমা হয়েছে। এ কারণেই একতা কাপুরের সঙ্গে আলোচনা করে ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়াল থেকে তিনি বিদায় নিয়েছেন। এ বছরই মুক্তি পাবে তাঁর প্রথম ছবি ‘লাইনস’। তাঁর আরেকটি ছবি মুক্তি পাওয়ার কথা আছে। এই ছবির নাম ‘সোলমেট’। এ ছাড়া পরিচালক বিক্রম ভাটের নারীকেন্দ্রিক একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। এরই মধ্যে তাঁদের আলোচনা চূড়ান্ত হয়েছে। শুটিং শুরু হবে এ মাসেই। এ কারণেই নাকি তাঁকে তাড়াহুড়ো করে সিরিয়াল থেকে সরে যেতে হলো।একতা কাপুর ও হিনা খান

কিন্তু বম্বে টাইমসকে হিনা জানিয়েছেন, তিনি ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়াল ছাড়ছেন না। শুধু কয়েক মাসের বিরতি নিচ্ছেন।
হিনা খান ছিলেন স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’-এর অক্ষরা। ‘বিগ বস ১১’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার আপ হয়েছেন। এই রিয়েলিটি শো তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু ছোট পর্দার দর্শক ‘বউ’ হিসেবেই তাঁকে বেশি চেনেন।

এদিকে ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালে ‘কমলিকা চৌবে’র চরিত্রে যুক্ত হচ্ছেন আলিশা পানওয়ার। কালারস টিভির ‘ইশক মে মারজাওয়া’ সিরিয়ালে তিনি অভিনয় করছেন। এর আগে অভিনয় করছেন জি টিভির ‘জামাই রাজা’ আর কালারস টিভির ‘থাপকি পেয়ার কি’ সিরিয়ালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ