1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

কম্পানির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে মানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

কোচ কম্পানির সঙ্গে ফুটবল সংক্রান্ত কোনো আলোচনা না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বায়ার্ন মিউনিখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

লড়াইটি মর্যাদার। লড়াইটি ঐতিহ্যের। লিগ শিরোপার পথে গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সেই ম্যাচের জন্য বায়ার্ন মিউনিখকে প্রস্তুত করা তো বহুদূর, ভেসোঁ কম্পানি এখন দলের সঙ্গেই নেই। ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকেই আপাতত তাকে দূরে রাখা হয়েছে। এমনকি কড়া এক নির্দেশনা দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে, কোচের সঙ্গে যেন ফুটবল নিয়ে কোনো আলোচনাই না করা হয়।

বুন্ডেসলিগায় শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন। জার্মান ফুটবলে এই লড়াই পরিচিত ‘ডেয়া ক্লাসিকা’ বা ‘দা ক্লাসিকো’ নামে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল এবারও লিগে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে সাত ম্যাচে সমান ১৭ পয়েন্ট নিয়ে।

কিছুদিন আগে বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলনের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কম্পানি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা স্থিতিশীল হলেও জানানো হয়, কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। হাসপাতাল থেকে ফিরে আপাতত বাড়িতে আছেন কম্পানি। তবে তাকে এখনই ডাগআউটে ফেরাচ্ছে না ক্লাব।

আপাতত দল সামলাচ্ছেন সহকারী কোনো অ্যারন ড্যাঙ্কস। ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানালেন, প্রধান কোচকে সচেতনভাবেই আপাতত ফুটবলের সংস্পর্শ থেকে দূরে রাখা হচ্ছে।

“তার সঙ্গে আমরা ফুটবল নিয়ে কথা বলি না। এ ব্যাপারে আমাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তার প্রয়োজন সুস্থ হয়ে ওঠা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। আমরা তাকে এসবের সঙ্গে যুক্ত করছি না, যাতে তিনি ফিরে এসে পুরোপুরি খেলায় ফিরতে পারেন।”

সহকারী কোচ জানান, কম্পানির মতো করেই দলকে তৈরি করা হচ্ছে এবং এই ম্যাচের জন্য বায়ার্নের অনুশীলনের ধরনে খুব বেশি পরিবর্তন আসেনি।

বায়ার্নের ক্রীড়া বিষয়ক বোর্ড সদস্য মাক্স ইবেল বুধবার জার্মান সম্প্রচারকারী সংস্থা এআরডিকে জানান যে, মেনিনজিয়াল ইরিটেশনের চিকিৎসা করা হয়েছে কম্পানির, যা মস্তিষ্ক বা মেরুদণ্ডের চারপাশের টিস্যুর একটি প্রদাহ।

এই অসুস্থতার আগে ভাইরাল সংক্রমণ এবং নিতম্বের চোট নিয়েও ভুগছিলেন ৪০ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ