1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় প্রাণ হারায় ৩ বছরের শিশুও

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৪০ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে চার বন্দুকধারীর হামলার ঘটনায় তিন বছরের একটি শিশুও নিহত হয়েছে। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে শিশুটি তার বাবার সাথে নামাজ পড়তে গিয়েছিল।

অস্ট্রেলিয়ান নাগরিক খ্রিস্টান এবং শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী জঙ্গি ব্রেন্টনের ভয়াবহ ও নৃশংস বন্দুক হামলা থেকে রেহাই পায়নি ছোট্ট শিশুটি। হামলায় অন্য ৪৮ জনের সাথে তারও মৃত্যু হয়।

শিশুটির নাম মুকাদ ইব্রাহিম। সে তার বাবার সঙ্গে ওই মসজিদে নামাজ পড়তে যায়। সাথে ছিল তার ভাই আবদি রহমান। হামলাকারী যখন নির্বিচারে গুলি করা শুরু করে তখন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মরদেহের সন্ধানও কেউ দিতে পারেনি। তার সঙ্গে ওই হামলায় আরও ৪৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

আরও শোনা যাচ্ছে, দুই বছরের একটি ছোট্ট ছেলে ও চার বছরের এক কন্যাশিশু সেই হামলার ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। চার বছরের কন্যাশিশুটি অকল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। তবে দুই বছরের ছেলে শিশুটি আশঙ্কামুক্ত। সে এখন ক্রাইস্টচার্চের হাসপাতালে আছে।

দুই বছর বয়সী ওই ছেলে শিশুটির সাথে হাসপাতালে আরও ভর্তি আছে ১৩ বছরের একটি বালক। তার অবস্থাও খুব একটা ভালো নয়। তাছাড়া ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তার নাম সৈয়দ মিলনি। সে তার মায়ের সাথে মসজিদে যায়।

১৪ বছর বয়সী ওই কিশোরের বাবা বলছিলেন, ‘আমাকে এখনো তার মৃত্যুর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি যে সে আসলে মারা গেছে কিনা। কিন্তু তাকে না দেখতে পেয়ে আমারও তাই মনে হচ্ছে। আমি তার কথা মনে করতে পারি। সে এমন সময়ে মারা গেল ঠিক যেই মাসে তার জন্ম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ