1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ধসে নিহত ৩, আহত ৩৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৪৪ Time View

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশনের বাইরে একটি ফুট ওভারব্রিজ ধসে পড়ে কমপক্ষে তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। নিহতরা হলেন অপুর্ব প্রভু, রনজনা তাম্বে এবং শিরাজ খান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরেকটি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ওভারব্রিজটির মেরামতের কাজ মাত্র আজ সকালেই শেষ হয়। তবু মানুষ এটা ব্যবহার করছিল। এটি ধসে পড়ার পর শহরটিতে যান চলাচল হয়ে যায়।

ট্র্যাফিক পুলিশের জয়েন্ট কমিশনার অমিতেশ কুমার ফোনে গণমাধ্যমটিকে বলেন, আমরা এলাকাটিতে ভিড় কমানোর চেষ্টা করছি যেন দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সগুলো পৌঁছাতে পারে। এখন আমি শুধু এটুকুই বলতে পারবো।

ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় লোকসভার সদস্য অরবিন্দ সাওয়ান্ত। এছাড়া আছে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ফায়ার ব্রিগেডের কর্মীরা ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত আছেন। এদিকে জেসিবি মেশিনও আনা হয়েছে ঘটনাস্থলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ