1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ভোক্তা অধিকার সংরক্ষণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন : রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৪১ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভোক্তা অধিকার সংরক্ষণে আইনের যথাযথ প্রয়োগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সাথে দায়িত পালনের আহ্বান জানিয়েছেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান। আগামীকাল ১৫ মার্চ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে এ দিবস পালন করা হবে।

‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি ভোক্তাসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ভোক্তা অধিকার একটি সর্বজনীন অধিকার। দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যসমূহ অর্জনের জন্য একটি সুস্থ সবল জাতি অনস্বীকার্য। ভোক্তা অধিকার সংরক্ষণের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করা সম্ভব। এছাড়া বাজার ব্যবস্থাপনায়ও গড়ে উঠবে একটি সুষ্ঠু পরিবেশ।

রাষ্ট্রপতি বলেন, এ লক্ষ্য অর্জনে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” প্রণয়ন করা হয়েছে । আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। জনবান্ধব এ আইন যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধিসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক।

আবদুল হামিদ বলেন, পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যে কোনো অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত খুবই জরুরি। খাদ্যে ভেজাল মিশ্রন প্রতিরোধে বিশেষ নজরদারি প্রয়োজন।

তিনি বলেন, দেশের আপামর জনসাধারণের অধিকার রক্ষায় বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে, বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এটাই সবার প্রত্যাশা।

তিনি বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নেয়া সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ