1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

কোহলিদের মাথায় কেন সেনাদের টুপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৬০ Time View

আজ রাঁচিতে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডেতে নিশ্চয়ই চোখে পড়েছে, বিরাট কোহলিদের মাথায় সেনাবাহিনীর জলপাই রাঙা টুপি। হঠাৎ ভারতীয় ক্রিকেটারদের মাথায় কেন সেনাবাহিনীর টুপি? ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি আক্রমণে নিহত ভারতীয় জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করতেই প্রথাগত টুপির বদলে সেনাদের টুপি ব্যবহার করেছেন ভারতীয় ক্রিকেটাররা।

ভারতীয় ক্রিকেটাররা সেনাদের টুপি পরে ম্যাচটা খেলবে, এটি এসেছে কার মাথা থেকে জানেন? নিজের উঠান রাঁচিতে শেষ ম্যাচ খেলতে নামা মহেন্দ্র সিং ধোনি। ভারতের সবচেয়ে সফল অধিনায়ক নিজেই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। পেয়েছেন সম্মানজনক লেফটেন্যান্ট কর্নেল খেতাব। তাঁর ক্রিকেট সরঞ্জামের ব্যাগ সেনা পোশাকের আদলে তৈরি। অনেক সময়ে তাঁকে সেনাবাহিনীর মতো জ্যাকেট বা ট্রাউজার্সও পরতে দেখা যায়। সেনা ঘাঁটিতে প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতাও আছে ধোনির। ম্যাচ শুরুর আগে সতীর্থদের হাতে টুপি তুলে দিয়েছেন ধোনি নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও আপলোড করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) লিখেছে, ‘কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যদের স্মরণে ভারতীয় দল সেনাদের টুপি পরে খেলবে। দেশের মানুষকে জাতীয় প্রতিরোধ তহবিলে অনুদান দিতে অনুপ্রাণিত করাও ভারতীয় দলের লক্ষ্য। এতে শহীদ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়া যাবে।’

ম্যাচের আগে নিহতদের উদ্দেশে নীরবতা পালন বা কালো ব্যান্ড পরে খেলোয়াড়দের মাঠে নামার উদাহরণ আছে অনেক। কিন্তু তাঁদের স্মরণে এভাবে টুপি পরে মাঠে নামার দৃশ্য দ্বিতীয়টি আছে কি না, গবেষণাসাপেক্ষ বিষয়। বিশেষ এই ক্যাপ পরা নিয়ে টস করার সময় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘এটা একটা বিশেষ টুপি। আমরা এর মাধ্যমে পুলওয়ামাতে হামলার শিকার হয়ে নিহত সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারের পাশের দাঁড়ানোর চেষ্টা করছি। আমি ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেশের সবাইকে জাতীয় প্রতিরক্ষা তহবিলে অনুদান দিতে অনুরোধ করছি। যেটা নিহত সেনা সদস্যদের সন্তানদের পড়ালেখায় ব্যয় করা যায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ