1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পাকিস্তানে শারীরিক নির্যাতন হয়েছে অভিনন্দনের, ডাক্তারি পরীক্ষায় মিলেছে প্রমাণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৫৬ Time View

পাকিস্তান সরকার গত শুক্রবার ভারতের হাতে শান্তির বার্তা হিসেবে অভিনন্দন বর্তমানকে তুলে দেয়ার পর থেকেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করে ভারত সরকার। পরবর্তী সময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ অভিনন্দনের সঙ্গে দেখা করেন।

আগেই অভিনন্দন জানিয়েছিলেন, বন্দিদশায় পাকিস্তান কর্তৃপক্ষ তার কোনো রকম শারীরিক নির্যাতন করেনি। তবে মানসিক নির্যাতনের কথা তিনি উল্লেখ করেছিলেন। যদিও পাকিস্তানের দাবি, জেনেভা চুক্তির জন্য তারা অভিনন্দনের গায়ে হাত তোলেনি।

বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ডাক্তারি পরীক্ষায় বুকের পাঁজরে আঘাতের চিহ্ন ধরা পড়েছে। ওই আঘাত পাকিস্তানের স্থানীয় বাসিন্দাদের আঘাতের বলে মনে করছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার পাকিস্তানি সেনার হাতে বন্দি হন অভিনন্দন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এমআরআই স্ক্যানে তার মেরুদণ্ডের শেষভাগে একটা চোট ধরা পড়েছে। পাকিস্তানি এফ-১৬ এর সঙ্গে যুদ্ধের পর ভারতীয় মিগ-২১ বাইসন যুদ্ধ বিমান থেকে পড়ে যাওয়ার ফল বলে মনে করা হচ্ছে।

ডাক্তারি পরীক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, অভিনন্দনের শরীরে কোনো আগাত লেগেছে কিনা সেটা খতিয়ে দেখা এবং পাকিস্তানি সেনারা নজরদারি চালানোর জন্য তার শরীরের ভেতরে কোনো যন্ত্র ঢুকিয়ে রেখেছে কিনা তা খতিয়ে দেখা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ