1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আইনের প্রয়োগের অভাব এবং দুর্নীতিই সুশাসনের অন্তরায়: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১২
  • ১৮১ Time View

দুর্নীতি ও আইনের প্রয়োগের অভাবই বাংলাদেশের সুশাসনের প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সুশাসন বিষয়ক গোলটেবিল আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী এ আলোচনার আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

তিনি বলেন, ‘যদি বিদেশিদের প্রশ্ন করা হয়, বাংলাদেশের সুশাসনের প্রধান বাধা কী? তারা এক বাক্যে এই দুটি বিষয়ের কথা বলবেন। আমিও বিষয়টি মানি। তবে বাংলাদেশের সবক্ষেত্রে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে, যদি সব ক্ষেত্রে  তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করা যায়।’

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এম তেরেসা খো।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের প্রায় সবক্ষেত্রেই দুর্নীতি রয়েছে।’

তবে পুলিশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘পুলিশের পদ্ধতিতেই রয়েছে দুর্নীতি , মাঠপর্যায় থেকে সর্বস্তরেই আছে দুর্নীতির অভিযোগ। একই ভাবে ভূমি প্রশাসন, কর প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রেই আছে দুর্নীতির অভিযোগ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ