1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

শাহরুখ দিলেন ১৫ কোটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮০ Time View

পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছিল গোটা ভারত। সেই ক্ষোভের আগুন গিয়ে পৌঁছেছিল বলিউডে। সকলেই চাইছিল এই হামলার পাল্টা বদলা নিক ভারতীয় সেনা। তাঁদের সেই কামনা পূর্ণ হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদ-এর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় বিমানবাহিনী।

এদিকে পুলওয়ামা জঙ্গি হামলার ঠিক পরপর নিহত সেনাদের পরিবারের সাহায্যার্থে অনেক বলি তারকাই অর্থ সাহায্য করেছিলেন। এই তালিকায় সালমান খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার সহ আরও অনেক তারকাই রয়েছেন। সে সময় শাহরুখ খান সম্পর্কে একটি ভুয়া খবরে চটে যান কিং খানের ভক্তরা।

খবর রটে যায় ২০১৭ সালে পাকিস্তানে গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে নাকি শাহরুখ ৪৫ কোটি টাকা দান করেছিলেন। আর এই খবরের পরই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। শাহরুখকে আক্রমণ করা হয়। তবে পরে জানা যায় এই খবরটা এক্কেবারেই নাকি গুজব। এরপরই ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শাহরুখ দেশের মানুষের জন্য কোনও প্রচার ছাড়া আর কী কী করেছেন তার পরিসংখ্যান তুলে ধরতে থাকেন। শাহরুখের হয়ে কথা বলেন পরিচালক হনসল মেহেতাও।

সম্প্রতি, একটি টুইট থেকে জানা যাচ্ছে। পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় শাহরুখ নাকি শহিদদের পরিবারের জন্য ১৫ কোটি রুপি দিয়েছেন। একটি সংবাদমাধ্যমের খবরের সূত্রে এমনই তথ্য উঠে আসছে। একথা টুইট করে জানিয়েছেন কংগ্রেস নেতা সালমান নিজামি। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ