1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

‘শাকিবের বিপরীতে রানি আহাদ’ খবরটি ভুয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৫ Time View

‘শাকিব খানের সঙ্গে এবার জুটি গড়তে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী রানি আহাদ’ গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেয়েছে। কিন্তু এই খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন ছবিটির প্রযোজক ইকবাল হোসেন জয়। ছবির আরেকজন প্রযোজক শাকিব খান।

খবরে প্রকাশ, নির্মাতা মালেক আফসারী পরিচালিত নির্মিত হতে যাওয়া চলচ্চিত্র পাসওয়ার্ডে শাকিব খানের বিপরীতে অভিষিক্ত হচ্ছেন রানি আহাদ।

ইকবাল হাসান জয় রবিবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, ২২ ফেব্রুয়ারি ছবির পরিচালক মালেক আফসারী ও শাকিবের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানে রানি এসেছিলেন। মালেক আফসারী ভাইয়ের সাথে একটি ছবি তুলে ফেসবুকে আপলোড দেন। এটা থেকেই ছড়িয়ে যায় শাকিবের বিপরীতে রানি আহাদ অভিনয় করছেন। আদতে খবরটি ভুয়া।

‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিবের বিপরীতে মূখ্য চরিত্রে অভিনয় করবেন শবনম বুবলি। ছবিটি পরিবেশনা করবে এসকে ফিল্মস। রোজার ঈদ সামনে রেখে নির্মিত হচ্ছে ‘পাসওয়ার্ড’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ