1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কঙ্গনার ঘোড়ায় চড়ার ভিডিও দেখে হাসি থামছে না কারও (ভিডিওসহ)

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭০ Time View

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবিটি মুক্তি পেয়েছে গতমাসে। মুক্তির এক মাসের মধ্যেই ছবিটি ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। ছবির মুখ্য চরিত্র লক্ষীবাইয়ের ভূমিকায় কঙ্গনার অভিনয় সিনেমা প্রেমীদের মন জয় করেছে। কিন্তু ওই সিনেমায় কঙ্গনার ঘোড়ায় চড়ে শুটিংয়ের একটি দৃশ্য দেখে সম্প্রতি হাসাহাসি চলছে সোশ্যাল সাইটে।

ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন লক্ষ্মীবাঈ। ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির এই দৃশ্যের শুটিংয়ের ভিডিও দেখেই সোশ্যাল সাইট ইউজাররা মজা শুরু করেছেন। আসলে ওই সিনেমায় আমরা দেখেছি টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে শত্রুদের বিনাশ করছেন ঝাঁসির রানি। স্বাভাবিকভাবেই কঙ্গনার এই বীরত্বে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। কিন্তু শুটিংয়ের এই ভিডিও প্রমাণ দিচ্ছে, আসল ঘোড়ায় চড়ে মোটেই শুটিং করেননি কঙ্গনা!

হ্যাঁ, যন্ত্রের মাধ্যমে চালিত ডেমো ঘোড়ায় চড়ে ওই সব যুদ্ধের দৃশ্যের শুটিং করা হয়েছে। পর্দার পিছনের এই সত্য সামনে আসতেই তা নিয়ে মজায় মেতেছে নেট দুনিয়া। কেউ বলেছেন, ‘আধুনিক ঝাঁসি কি রানি’। আবার কেউ বলেছেন, ‘পর্দার পিছনের সত্যি’। শুটিংয়ে প্রযুক্তি ও ক্যামেরার কৌশলে এমনটা নতুন কিছু নয়। কিন্তু এই ভিডিও সামনে আসতেই কঙ্গনার ‘বীরত্ব’ ফাঁস হয়ে গেছে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ