1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

প্রতারণার দায়ে বিশ্বভারতীর প্রাক্তন উপচার্যসহ দণ্ডিত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৬ Time View

শান্তিনিকেতনের বিশ্বভারতীর প্রাক্তন উপচার্য দিলীপকুমার সিনহা, প্রাক্তন রেজিস্ট্রার দিলীপকুমার মুখোপাধ্যায় এবং অংক বিভাগের প্রাক্তন শিক্ষিকা মুক্তি দেবীকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করলেন বোলপুরের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

দিলীপ সিনহা বিরুদ্ধে অভিযোগ, যোগ্যতা না-থাকা সত্ত্বেও তিনি মুক্তি দেবীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যায়লয়ে পড়ানোর সুযোগ করে দেন।

ঘটনাটি রীতিমতো আলোড়ন তৈরি করেছে কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম উপচার্য এবং রেজিস্ট্রার স্তরের কাউকে প্রতারণার দায়ে দণ্ডিত করা হলো।

আদালতের রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন উপাচার্য এবং নিজেকে নির্দোষ দাবি করেন।

কিন্তু পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, মুক্তি দেবীর ভুয়া শংসাপত্রকে উপচার্য স্বয়ং এবং রেজিস্ট্রার সঠিক বলে রায় দেন এবং তার চাকরি পাকা করেন।

‘কিন্তু মুক্তি দেবী যখন অধ্যাপনা করতে বিশ্বভারতীতে পিএইচডি করার দরখাস্ত করেন এবং আসল শংসাপত্র দাখিল করতে পারলেন না, তখনই প্রতারণার বিষয়টি সবার নজরে আসে। ২০০৪ সালে ঘটনা পুলিশকে জানানো হয় এবং তদন্তে উঠে আসে যে ওরা তিনজন মিলে এই প্রতারণা করেছিলেন’ জানান এক পুলিশ কর্মকর্তা।

বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং সম্প্রতি বাংলাদেশ সরকারের অনুদানে সেখানে স্থাপিত হয়েছে বাংলাদেশ ভবন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ