1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভারতে জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে সালমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬৯ Time View

হিন্দি সিনেমার সুপারস্টার বলিউড ভাইজান খ্যাত সালমান খান বড় হৃদয়ের মানুষ একথা কম বেশি সবারই জানা। আবারও নিজের বড় মনের পরিচয় দিলেন এই অভিনেতা। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা ঘটনায় পুরো ভারত এখন শোকের সাগরে ভাসছে। ৪৯ জন সেনার মৃত্যু মেনে নেয়নি কেউই।

রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে শোবিজেও। এ ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধও করা হয়েছে। ভারতবর্ষে কাজ করা পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান সংগঠন দি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

এবার শহীদ পরিবারের পাশে এসে দাঁড়ালেন সালমান খান। ভারতীয় গণমাধ্যম এবেলার খবরে বলা হয়, বিজেপি নেতা কিরেন রিজ্জু টুইটে জানিয়েছেন, ‘সালমান তার সংস্থা বিইং হিউম্যান-এর মাধ্যমে শহীদদের সাহায্য করছেন। পুলওয়ামা কাণ্ডে শহীদদের পাশে দাঁড়ানোর জন্য সালমান খানকে ধন্যবাদ।’

সেনাদের পরিবারকে দ্রুত চেক পাঠানো হবে বলে জানান কিরেন।

সালমানের পাশাপাশি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবির টিম ও আরএসভিবিপি শহীদ সেনার পরিবারের তহবিলে ১ কোটি টাকা সাহায্য করেছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ