1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০

মঙ্গলবারের পর রাজধানীর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৮ Time View

সাভারে একটি সংযোগ লাইনে ত্রুটির কারণে গত শনিবার থেকে আজিমপুর থেকে মিরপুর পর্যন্ত এলাকাজুড়ে গ্যাস সঙ্কট চলছিল। লাইনের ত্রুটি কিছুটা মেরামতের পর রবিবার দুপুরে গ্যাস সরবরাহ বেড়েছে। তবে সমস্যা পুরোপুরি কাটেনি। জানা গেছে মঙ্গলবারের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের কারণে মঙ্গলবারও ঢাকার অর্ধেক অংশ জুড়ে গ্যাসের সঙ্কট থাকছে বলে জানা গেছে। এ অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে পর অনেক এলাকায় গ্যাস আসা শুরু করলেও কিছু এলাকায় স্বল্প চাপ থাকায় গ্রাহকদের অসন্তোষের মধ্যে নতুন করে আরও কয়েকটি এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার খবর দিল বিতরণ ও বিপণন সংস্থা তিতাস।

তিতাসের জনসংযোগ শাখার কর্মকর্তা গোলাম মোস্তাফা গণমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের পর টাই-ইন কাজ চলবে। এদিন ঢাকার প্রায় অর্ধেক অংশজুড়ে গ্যাসের চাপ কমবে। অনেক এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রীনরোড, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও পুরান ঢাকার পুরো এলাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ