1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় তুষারপাতে বিপর্যস্ত জনজীবন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪১ Time View

বিশ্বের নানা প্রান্তে অব্যাহত তুষারপাতের কারণে দুর্ভোগ পোহাচ্ছে মানুষজন। কানাডার টরেন্টোতে ভারি তুষারপাতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে অব্যাহত তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

পুরু বরফের চাদরে ঢেকে গেছে চীনের বেশিরভাগ অঞ্চল। রাস্তায় বরফ জমে থাকায় শানঝি, হেবেই ও হেনানসহ ৮টি প্রদেশে ব্যহত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে জেংঝৌ শহরের প্রায় ছয়টি স্টেশনে ২ হাজার ৮০০ বেশি বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

যাত্রী বলেন, আমার বেইজিং যাওয়া খুবই দরকার। সব বাস সার্ভিস বন্ধ। বিমানেও যেতে পারছি না। এখন ট্রেনে করে যেতে হচ্ছে।

রাশিয়ার রাজধানী মস্কোয় তুষারপাত অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বিরূপ আবহাওয়ার কারণে সড়কে যান চলাচলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে অন্তত অর্ধশত ফ্লাইট। সড়কে বরফ পরিস্কারে কাজ করছে হাজারো পরিচ্ছন্ন কর্মী।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টিপাতের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড বাতাসে গাছপালা উপড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে অধিকাংশ ঘরবাড়ির। এছাড়া রাস্তায় পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে।

তুষারঝড়ের কবলে পড়ে বেহাল দশা কানাডাবাসীর। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) টরেন্টোতে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় শহরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দুর্ঘটনা এড়াতে সড়কে যান চলাচলে সতর্ক করে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ