1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অর্জুন-মালাইকা প্রেমের জেরে ভাঙন ‘খান শিবিরে’!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭২ Time View

সালমান খানের পরিবারে ভাঙন এনে বিবাহ বিচ্ছেদের রাস্তাধরে বেরিয়ে যান মালাইকা অরোরা। সালমানের বড় ভাই আরবাজের সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টানেন মালাইকা। প্রথমে গুঞ্জন থাকলেও ধীরে ধীরে স্পষ্ট হয়, এই ঘটনার নেপথ্যে রয়েছে অর্জুন মালাইকার প্রেম। এবার সেই প্রেমকে ঘিরেই সম্ভবত বলিউডের খান শিবিরেও চিড় ধরতে শুরু করেছে।

গৌরীর নিমন্ত্রণ
সম্প্রতি শাহরুখপত্নী গৌরী খানের নিমন্ত্রণে তাঁর বাড়িতে পৌঁছান অর্জুন ও মালাইকা । সঙ্গে আমন্ত্রিত ছিলেন কারিশ্মা কাপুর, মালাইকার বোন অমৃতারাও। এই ডিনার পার্টিতে অর্জুন মালাইকার হাতে হাত ধরে প্রবেশ করার ছবি ফ্ল্যাশবাল্বের ঝলকানি এড়ায়নি।

উল্লেখ্য, অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম নিয়ে ব্যাপক ক্ষুব্ধ সালমানের পরিবার। অন্যদিকে সালমানের সঙ্গে শাহরুখের বন্ধুত্বও বেশ গভীর। সেই প্রেক্ষাপটে গৌরীর পার্টিতে অর্জুন মালাইকার নিমন্ত্রণ নিঃসন্দেহে প্রাসঙ্গিক।

সালমানের ‘দাবাং ৩’ থেকে বাদ মালাইকা!
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরও সালমানের পরিবারের যেকোনও পার্টিতে আসতে দেখা গিয়েছে মালাইকাকে। খান পরিবারের সঙ্গে মালাইকার সম্পর্ক যে ভালো তা বারবার দুই শিবিরই মিডিয়ায় জানিয়েছে। এবার শোনা যাচ্ছে , ‘দাবাং ৩’ এ একটি আইটেম নম্বরে মালাইকার নাচের কথা থাকলেও, শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে সেখানে আসছেন কারিনা। অনেকেই মনে করছেন, সালমান শিবির ইচ্ছে করে দূরে সরিয়ে রাখতে চাইছে মালাইকাকে।

সম্পর্কের পরবর্তী পর্যায়
সূত্রের খবর, মালাইকার সঙ্গে অর্জুন সম্ভবত বিয়ে করতে চলেছেন এই বছরেই। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না তারকা জুটি। তবে বিভিন্ন রেস্তোরাঁয় তাঁদের ডেটিং এর ছবি বহুবার প্রকাশ্যে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ