1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

সিলেটে মাজার জিয়ারত করলেন স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮৫ Time View

টানা তৃতীয়বার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সিলেটে হযরত শাহ জালাল (র.) ও পরে হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করেছেন।

আজ শনিবার দুপুরে ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাজার জিয়ারতকালে ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এ ছাড়া তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, ‘৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধারাসহ ‘৭৫ এর ১৫ আগষ্ট নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছাসহ পরিবারের অন্যান্য সদস্যদের, জেলখানায় নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ