1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নিকের সঙ্গে বিয়ে নিয়ে খুশি নন মধু চোপড়া!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬৮ Time View

ডিসেম্বর মাসে ৩ দিন ধরে চলে বিয়ের অনুষ্ঠান। রাজস্থানের উমেদ ভবনে রাজকীয়ভাবে বসে তাঁদের বিয়ের আসর। ৩ দিন ধরে বিয়ে চলার পর দিল্লি এবং মুম্বইতে বসে তাঁদের রিসেপশনের অনুষ্ঠানও। যা নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। বুঝতেই পারছেন, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের কথাই বলা হচ্ছে। কিন্তু, মেয়ের বিয়ে নিয়ে খুশি ছিলেন না পিগির মা মধু চোপড়া।

যুক্তরাষ্ট্রে নিক জোনসের বাড়িতে রয়েছেন প্রিয়াঙ্কা। নিকের লস এঞ্জেলসের বাড়িতে নিজের সংসার গুছিয়ে নিতে ব্যস্ত বলিউড অভিনেত্রী। কিন্তু, সংসার গোছানোর মধ্যে এলেন ডি’জেনার্সের শো-এ হাজির হন প্রিয়াঙ্কা। সেখানে তিনি বলেন, মা মধু চোপড়া চেয়েছিলেন, তাঁর বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা যাতে অনেক হয়। সেখানে কমপক্ষে প্রায় দেড় হাজার মানুষকে আমন্ত্রণ জানানোর ইচ্ছে ছিল তাঁর।

কিন্তু, তাতে রাজি হননি তিনি। মাত্র ২০০ জন অতিথি নিয়ে উমেদ ভবনে বিয়ের অনুষ্ঠান সারেন নিক-প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, বিয়ের পর রিসেপশনেও নাকি মায়ের মনমতো অতিথি আমন্ত্রিত ছিলেন না। প্রিয়াঙ্কা কেন তাঁর গয়নার দোকানের মালিককে বিয়েতে আমন্ত্রণ করেননি? যিনি তাঁকে সাজিয়েছেন, তাঁকেই বা কেন বিয়ের অতিথি তালিকা থেকে প্রিয়াঙ্কা বাদ দিয়েছেন, এসব প্রশ্ন শুরু করেন মধু চোপড়া।

প্রিয়াঙ্কা যেভাবে অতিথি তালিকায় কাঁচি করে বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠান সেরেছেন, তাতে অভিনেত্রীর মা মধু চোপড়া একেক্বারেই খুশি ছিলেন না বলে স্পষ্ট জানান পিগি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ