1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

অভিষেকের সঙ্গে পরিচয় করাচ্ছেন অমিতাভ বচ্চন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯
  • ৮৭ Time View

সালটা ১৯৮২। ওই সময়ও বলিউডে ‘রাজ’ করছেন তিনি। তাঁর দাপট যে তখনও খুব বেশি ছিল, তা ‘অমর আকবর, এন্থনি’, ‘নমক হারাম’-এর মতো সিনেমা থেকে বেশ স্পষ্ট। বুঝতেই পারছেন অমিতাভ বচ্চনের কথা বলা হচ্ছে।

নব্বইয়ের দশকে কেমন ছিলেন অমিতাভ বচ্চন? অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চনই বা কেমন ছিলেন? সম্প্রতি সেই সময়ের একটি ভিডিও প্রকাশ্যে আসায় বিষয়টি খোলসা হয়েছে। সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়।

যেখানে ছেলে অভিষেক বচ্চন এবং মেয়ে শ্বেতা বচ্চনের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে দেখা যায় বিগ বি-কে। ওই অনুষ্ঠানে অভিষেক এবং শ্বেতার হাত ধরে, তাঁদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন অমিতাভ। ১৯৮২ সালের ওই ভিডিও দেখার পরই চোখ ছানাবড়া হয়ে যায় অনেকের।

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং শেষ করেন অমিতাভ বচ্চন। এই সিনেমায় রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বিগ বি। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর মণি রত্নমের একটি সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে

শোনা যাচ্ছে, মণি রত্নমের এই সিনেমায় পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দেখা যাবে অমিতাভকে। যদিও বিগ বি এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ