1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

এবার পুলিশ পদক পাচ্ছেন ৩৪৯ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯
  • ৫০ Time View

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে এবার পুলিশ পদক পাচ্ছেন ৩৪৯ জন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ এর উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো নামের চূরান্ত তালিকা স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এরপর তালিকায় পুলিশ কর্মকর্তা ও সদস্যের নাম চূড়ান্ত করা হয়। সেই সঙ্গে পুলিশ পদকের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ সংখ্যক উর্ধ্বতন কর্মকতা পুলিশ পদক তালিকায় স্থান পেয়েছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রজ্ঞাপন অনুসারে এবারের পদক সংখ্যা ৩৪৯টি। এর মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের পুরস্কার স্বরুপ ৪০ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম – সেবা এবং ১৪৩ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা প্রদান করা হয়েছে। গত বছর সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৮২ জন জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।

আগামী ৪ ফেব্রুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এসব পদক তুলে দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ