1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

পূর্বাচলে বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হবে : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯
  • ৫১ Time View

পূর্বাচল এখনো বাণিজ্যমেলার জন্য প্রস্তুত হয়নি। তবে এ বছরেই পূর্বাচলে বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলায় সারিকা ফ্যান্টাসি ইমার্জিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইড সেবা উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যমেলা আপাতত আগারগাঁওয়েই থাকবে।

তিনি বলেন, একটা আন্তর্জাতিক মেলা করতে বড় জায়গার প্রয়োজন হয়, পূর্বাচলে আপাতত সে পরিমাণ জায়গা প্রস্তুত নেই। তবে চলতি বছর বা চলতি বছরের শেষ দিকে আন্তর্জাতিক প্রদর্শনী হবে পূর্বাচলে।

তিনি আরো বলেন, সেখানে টেক্সটাইলসহ রফতানিমুখী সব পণ্য প্রদর্শনের সম্ভাবনা আছে। তবে আগারগাঁওয়ে মেলা আগের মতোই চলবে।

তিনি বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা না তারা সমাজের মূল ধারায় এসেছে। প্রধানমন্ত্রী ও তার কন্যা সায়মা ওয়াজেদ তাদের নিয়ে কাজ করছেন। তাদের এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ